1 Answers

করিম ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সালাতের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহ তায়ালা মানুষ ও জীন জাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আদায় করা। মুসলমানগণ পবিত্র অবস্থায় সুনির্দিষ্ট পদ্ধতিতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এ ইবাদত করে। করিমের বক্তব্যে সালাতের দিকেই ইঙ্গিত রয়েছে।

উদ্দীপকের করিম দৈহিক ইবাদত তথা সালাতের পরিচয় ও মাহাত্ম্য তুলে ধরে। সে উল্লেখ করে যে, সালাত মুমিনের জন্য মিরাজ স্বরূপ। তার এ বক্তব্যটি যথার্থ। কেননা সালাত ব্যতীত ইসলামকে কল্পনা করা যায় না। সালাতই ইমান ও কুফরের মধ্যে পার্থক্য করে। বান্দা তার প্রভুর কাছে আত্মসমর্পণের মাধ্যমে তাঁর সাথে সাক্ষাৎ লাভ করে। সালাতের মাধ্যমেই প্রভুর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ নামাজি ব্যক্তির নামাজরত অবস্থায় প্রতিটি কথার জবাব দেন। বান্দা তার মনিবের কাছে আত্মসমর্পণের মাধ্যমে যাবতীয় কু-প্রবৃত্তি ত্যাগ করে তাঁরই আনুগত্যকে স্বীকার করে নেয়। মহানবি (স) এমনভাবে সালাত আদায় করতে বলেছেন যেন আমরা আল্লাহকে দেখছি, আর যদি দেখতে নাও পারি তবে আল্লাহ আমাদের দেখছেন। সুতরাং বলা যায় যে, করিম ইবাদতের শ্রেষ্ঠ রূপ তথা সালাতের প্রতি ইঙ্গিত করেছে।

5 views

Related Questions