1 Answers
উদ্দীপকের মুনিরার বক্তব্য ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এটি কুরআন ও সুন্নাহভিত্তিক একটি আদর্শ শিক্ষাব্যবস্থা। মানুষকে ইসলামের বিধিবিধান, আল্লাহর ইবাদতের পদ্ধতি শেখানো, জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা এবং ব্যক্তির চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য যা মুনিরার বক্তব্যে ফুটে উঠেছে।
উদ্দীপকের মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা এবং চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। তার এ বক্তব্য ইসলাম শিক্ষার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। উত্তম চরিত্র মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটি ছাড়া অন্য সবকিছু অর্থহীন। ইসলাম শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এবং অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে। এ শিক্ষা ব্যক্তির পাপপ্রবণতা ও মানবিক ত্রুটিসমূহ নিয়ন্ত্রণ করে তার চরিত্রকে সুন্দর করে। মানব চরিত্রের উৎকর্ষ সাধন ও সুনীতি প্রতিষ্ঠায় ইসলামের রয়েছে সুনির্ধারিত পদ্ধতি। এ শিক্ষা মানব চরিত্রের পাশবিকতাকে নির্মূল করে কাঙ্ক্ষিত মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। সুতরাং বলা যায় যে, মুনিরার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।