1 Answers

উদ্দীপকে বর্ণিত সজিবের পরিবারটি পিতৃপ্রধান পরিবারের ইঙ্গিত বহন করে।

পিতৃপ্রধান পরিবার বলতে সেই পরিবার ব্যবস্থাকে বোঝায় যেখানে পিতা বা আদি পুরুষের দিক থেকে বংশ পরিচয় গণনা করা হয় এবং বয়োজ্যেষ্ঠ পুরুষের প্রাধান্য স্বীকার করা হয়। পিতৃপ্রধান পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তথা নেতৃত্ব পিতা, স্বামী, কিংবা বয়স্ক কোনো পুরুষের ওপর ন্যস্ত থাকে।

পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবারের অন্যতম শর্ত হলো সম্পত্তির উত্তরাধিকার। এতে সম্পত্তিতে মূলত পুত্র সন্তানের প্রাধান্য পরিলক্ষিত হয়। কন্যা সন্তান বিবাহের পর শ্বশুরালয়ে অবস্থান করে।

উদ্দীপকে আমরা দেখতে পাই, সজিবের বিশ্ববিদ্যালয়ের ভর্তির টাকা তার বাবা দেন এবং প্রতিমাসে লেখাপড়ার জন্য টাকা পাঠান। কোনো সমস্যা হলে তার পিতাই সমাধানের চেষ্টা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাই মুখ্য। এসব বৈশিষ্ট্য পিতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সজিবের পরিবারটি পিতৃপ্রধান পরিবার।

5 views

Related Questions