উদ্দীপকে সবুজ ও জেসমিনের পরিবারটি কোন ধরনের পরিবার ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সবুজ ও জেসমিনের পরিবারটি একক এবং একই সাথে নয়াবাস পরিবার।
বর্তমানে সময়ে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ ধরনের পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। সাধারণত যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে। এক্ষেত্রে নবদম্পতি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না।
উদ্দীপকে দেখা যায়, সবুজ তার চাচাতো বোন জেসমিনকে বিয়ে করে চাচার বাড়ি কিংবা নিজের বাবার বাড়িতে না থেকে তার কর্মস্থলে বাস করে। অর্থাৎ- সে নয়াবাস পরিবার গঠন করেছে। আবার পরিবারের সদস্য সংখ্যা বিবেচনা করলে সবুজের পরিবারটি একক পরিবারও বটে।
উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকের জেসমিন ও সবুজের পরিবারটি একইসাথে একক এবং নয়াবাস পরিবার।