1 Answers

উদ্দীপকে বর্ণিত গোলাম মোস্তফা সাহেবের পরিবারটি একটি ইসলামি পরিবার। যে পরিবার ইসলামের আদর্শ, নীতিমালা ও বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের প্রত্যেক সদস্য নিষ্ঠাবান মুসলিম। তারা ইসলামি শরিয়তের আলোকে জীবনযাপন করে এবং নিয়মিত আল্লাহর ইবাদত করে। এ পরিবারের সদস্যরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে। এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, গোলাম মোস্তফা সাহেবের পরিবারটি একটি ইসলামি পরিবার।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, গোলাম মোস্তফা সাহেবের পরিবারের সবাই নিয়মিত নামাজ আদায় করেন ও পর্দার বিধান মেনে চলেন। তার স্ত্রী তাকে গঠনমূলক পরামর্শ দিয়ে পরিবার পরিচালনায় সহযোগিতা করেন। স্বামী-স্ত্রী উভয়েই তাদের কর্তব্য যথাযথভাবে পালন করেন। তারা তাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। তাদের সন্তানেরাও পিতামাতার প্রতি শ্রদ্ধা দেখায় ও তাদের কথা মান্য করে। এ থেকে বোঝা যায়, তার পরিবারের সবাই নিষ্ঠাবান মুসলিম।

উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, গোলাম মোস্তফা সাহেবের পরিবারে ইসলামি পরিবারের বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বলা যায়, তার পরিবারটি একটি ইসলামি পরিবার।

6 views

Related Questions