1 Answers
ব্যবসায়ের ক্ষেত্রে মোস্তফা সাহেবকে সমাজবিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক দিকটি সহায়তা করতে পারে।
মোস্তফা সাহেব একজন ব্যবসায়ী এবং সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর। বাস্তব ক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে তিনি সমাজবিজ্ঞানের জ্ঞানকে প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে তিনি সমাজবিজ্ঞানের ব্যবহারিক দিকটির সহায়তা গ্রহণ করতে পারেন। যেমন- সমাজ পরিবর্তনশীলতার সাথে সাথে ব্যবসায়ের গতিপ্রকৃতি নির্ধারণ করতে পারেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, গ্রাহকের চাহিদা, দায়িত্ব ও অধিকার সম্পর্কে সমাজের মানুষ হিসেবে তিনি তার পঠিত বিষয়ের আলোকেই সজাগ থাকবেন। এছাড়া তার পঠিত শাস্ত্র তাকে সাম্যের যে শিক্ষা দিয়েছে এবং সামাজিক সমস্যা নিরসনে যে প্রেরণা যুগিয়েছে তাও তার ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও তিনি তার শাস্ত্রীয় জ্ঞান থেকে ধারণা নিতে পারেন। এভাবে সমাজবিজ্ঞানের ব্যবহারিক দিকের সহায়তায় তিনি ব্যবসায়ে সাফল্য লাভ করতে প্রয়াসী হতে পারেন।