1 Answers
আমিন সাহেবের ঘটনায় সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায় তা হলো সামাজিক পরিবর্তন।
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সামাজিক পরিবর্তন। মানবসমাজ পরিবর্তনশীল। অর্থাৎ কোনো সমাজই স্থির নয় বরং গতিশীল। সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বোঝায়। যেহেতু সমাজকাঠামোর ভিত্তি হলো পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া তাই সামাজিক পরিবর্তনের অর্থ হলো সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। অর্থাৎ সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান যেমন- অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদির পরিবর্তন।
উদ্দীপকে দেখা যায়, আমিন সাহেব দীর্ঘদিন পর গ্রামে ফিরে দেখেন ঘরে ঘরে আধুনিকতার ছোঁয়া। ফসল চাষে সবাই উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন ইত্যাদি ব্যবহার করছে। সবার ঘরে সিলিং ফ্যান, টেলিভিশন রয়েছে। এ সকল কিছুই সামাজিক পরিবর্তনকে নির্দেশ করছে। কারণ সামাজিক পরিবর্তনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল দিকের পরিবর্তনকে নির্দেশ করে।
তাই বলা যায়, আমিন সাহেবের ঘটনায় সামাজিক পরিবর্তন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়।