উদ্দীপকে সমাজবিজ্ঞানের সাথে কোন বিষয়টির সম্পর্ক সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইতিহাস হচ্ছে অতীত ঘটনার বর্ণনা ও বিশ্লেষণ। আবার মানব সমাজের পারস্পরিক সম্পর্কের সামগ্রিক পাঠ হলো সমাজবিজ্ঞান। ইতিহাস অতীত ঘটনা আলোচনায় রাজ্যের উত্থান-পতন, দিন, তারিখ, সন, শতাব্দী, সন্ধি, চুক্তি ইত্যাদি বিষয়ে অত্যধিক গুরুত্ব দেয়। আর সমাজবিজ্ঞান এসবের গুরুত্ব অস্বীকার না করে সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে সমাজজীবনের গভীরে প্রবেশ করে। সমাজবদ্ধ মানুষের জীবনধারার বিভিন্ন দিক সম্পর্কে সুসঙ্গত জ্ঞান অর্জনের লক্ষ্যে সমাজবিজ্ঞানীদেরকে বস্তুনিষ্ঠ ইতিহাসের সাহায্য নিতে হয় আবার একইভাবে ইতিহাসের বিষয়বস্তু সঠিকভাবে অনুধাবন করার জন্য ইতিহাসবেত্তাদের সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হয়।
উদ্দীপকের শায়ক স্যার ক্লাসে সমাজের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনবাদী মতবাদ পড়াতে গিয়ে অতীত ঘটনাবলির ওপর জোর দিয়েছেন। অর্থাৎ সমাজবিজ্ঞান পড়াতে গিয়ে ইতিহাসের ওপর জোর দিয়েছেন।