1 Answers

উদ্দীপকের আলোচ্য বিষয়টির সাথে সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত শিক্ষার সমাজবিজ্ঞান এবং অপরাধ সমাজবিজ্ঞানের মিল খুঁজে পাওয়া যায়।

শিক্ষার সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম দিক। শিক্ষার সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য, আদর্শ, মূল্যবোধ, ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে অনুসন্ধান চালায়। সমাজজীবনের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। ব্যক্তিজীবনকে। আলোকিত করার জন্য সমাজজীবনে গড়ে উঠেছে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণের সাথে সমাজজীবনের সম্পর্ক ঘনিষ্ঠ। অন্যদিকে অপরাধ সমাজবিজ্ঞান সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধ, এর কারণ, প্রতিকার ইত্যাদি নিয়ে আলোচনা করার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনের সঠিক নির্দেশনা প্রদান করে। শুধু তাই নয়, অপরাধ সংঘটনে যে সামাজিক কারণ দায়ী তাও অপরাধ সমাজবিজ্ঞান তুলে ধরে।

উদ্দীপকে উল্লিখিত হালদারপুর অঞ্চলটি ক্রমশ শিক্ষায় উন্নত হচ্ছে। এ কারণে মানুষ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে, যা শিক্ষার সমাজবিজ্ঞানের ভূমিকাকে নির্দেশ করে। অন্যদিকে এলাকার যুবক- যুবতীদের মধ্যে মাদকাসক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এলাকার এ অবস্থাটি অপরাধ সমাজবিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা অপরাধ সমাজবিজ্ঞান অপরাধ নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের অঞ্চলটির পরিস্থিতি সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত শিক্ষার সমাজবিজ্ঞান এবং অপরাধ সমাজবিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে।

6 views

Related Questions