উদ্দীপকের ঘটনার সাথে বনি ইসরাইলের কোন নবির সময়ের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ঘটনার সাথে বনি ইসরাইলের নবি হযরত দাউদ (আ) এর সময়ের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। বনি ইসরাইলদের মধ্যে সর্বাধিক নবির আগমন ঘটেছে এবং তাদেরকে দুটি আসমানি কিতাব দেওয়া হয়েছে। তাদেরকে আল্লাহ ব্যাপক নিয়ামত প্রদান করেছেন। কিন্তু বিনিময়ে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি বরং পাপাচারে নিজেদের কলঙ্কিত করে তুলেছিল। এমনকি তারা ইবাদতের দিনেও নিষিদ্ধ কাজগুলো করত। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়।
মাছিমপুর গ্রামের মসজিদের পুকুর থেকে গ্রামের লোকেরা সপ্তাহ জুড়ে বিনা বাধায় মাছ ধরতে পারত। ইমাম সাহেব তাদেরকে জুমুআর দিন মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু কিছু লোক ইমাম সাহেবের নিষেধ উপেক্ষা করে জুমুআর সালাত আদায় না করে মাছ ধরে। বনি ইসরাইলদের নবি হযরত দাউদ (আ) এর সময়ের একটি ঘটনার সাথে এ উদ্দীপকের ঘটনার মিল লক্ষ করা যায়। দাউদ (আ) এর সময় বনি ইসরাইল জাতির সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। এ দিনে তাদের সব কাজ নিষিদ্ধ ছিল। এমনকি তারা মাছ ধরতেও পারত না। কিন্তু বনি ইসরাইল জাতি প্রতারণা ও পরোক্ষ পদ্ধতিতে মাছ শিকার করে এদিনের মর্যাদা লঙ্ঘন করে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে দাউদ (আ) এর সময়ের বনি ইসরাইলদের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।