1 Answers

মাজার পূজারি লোকটির সাথে বনি ইসরাইলের গোবৎস পূজার ঘটনার সামেরি নামক জনৈক গো-পূজারির মিল রয়েছে। বনি ইসরাইল জাতির ওপর মহান আল্লাহ তায়ালা অসংখ্য রহমত বর্ষণ করেন। কিন্তু বনি ইসরাইল জাতি আল্লাহর রহমতের কথা ভুলে গিয়ে শিরকে লিপ্ত হয়। ফেরাউনের হাত থেকে মুক্ত হওয়ার পর মুসা (আ) তাদের জন্য 'শরিয়ত' আনতে তুর পাহাড়ে গমন করলে বনি ইসরাইল গরু উপাসনায় লিপ্ত হয়। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

উদ্দীপকের মাজার পূজারি লোকটি ধাতবদ্রব্য দিয়ে তৈরি মূর্তিটির মধ্যে পিরের জীবন্ত আত্মা আছে বলে ঘোষণা করে সবাইকে সিজদা করতে বলে। এরপর সেখানকার অনেকেই মূর্তিটিকে সিজদা করে।

হযরত মুসা (আ) বনি ইসরাইল জাতির জন্য শরিয়ত আনতে তুর পাহাড়ে গমন করেন। তার ফিরতে দেরি হলে বনি ইসরাইল জাতি বিচলিত হয়ে ওঠে। এই অবস্থার সুযোগ নেয় সামেরি নামের জনৈক গো-পূজারি। সে সোনা-রূপা দিয়ে গোবৎস তৈরি করে তার মধ্যে জিবরাইল (আ)-এর ঘোড়ার খুরের মাটি ঢুকিয়ে দিলে মূর্তিটি জীবন্ত হয়ে ওঠে। তখন সে ঘোষণা করে এ মূর্তির মধ্যে বনি ইসরাইল জাতির 'খোদা' আবির্ভূত হয়েছেন। এর পর তার আহ্বানে বনি ইসরাইল জাতি গো উপাসনায় লিপ্ত হয়। তাই বলা যায়, এই লোকটির সাথে সামেরি নামক গো-পূজারির সাদৃশ্য রয়েছে।

4 views

Related Questions