1 Answers
অনুচ্ছেদে উল্লিখিত ঘটনার সাথে মহানবি (স)-এর মদিনায় আগমন এবং মদিনার বিবাদমান, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের সাথে মুসলমানদের সম্পর্কিত সম্প্রীতি ও শান্তিমূলক চুক্তিমালা 'মদিনা সনদ' এর ঘটনার সাদৃশ্য পাওয়া যায়। মহানবি (স)-মদিনায় হিজরত করার পর দেখতে পান সেখানে আউস এবং খাযরাজ গোত্রের মধ্যে পরস্পর বিরোধ চলছিল এবং মুসলিম-অমুসলিম সকল সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতা বিরাজ করছিল। এমতাবস্থায় মহানবি (স)-এর ন্যায় একজন উত্তম নেতা পেয়ে তারা সাদরে গ্রহণ করেন। তিনি মদিনার সংহতি, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য 'ইহুদি' খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সহনশীলতার লক্ষ্যে ৬২৪ খ্রিস্টাব্দে একটি সনদ প্রণয়ন করেন। যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এ চুক্তির বাস্তবায়নে অশান্ত মদিনায় ন্যায়, ক্ষমা, ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠিত হয়। উল্লিখিত অনুচ্ছেদে সিরাজুল ইসলাম নবাবপুর গ্রামে এক চুক্তির মাধ্যমে যে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন তার সাথে মদিনার সনদের সাদৃশ্য বিদ্যমান।