1 Answers

উদ্দীপকের হাফিজের সংগঠনটির সাথে একমালিকানা ব্যবসায় সংগঠনের সাদৃশ্য পাওয়া যায়।

যে ব্যবসায়ে মালিক নিজে ব্যবসা পরিচালনা করে এবং নিজ দায়িত্বে ব্যবসায়ের মূলধন যোগাড় করে ও ব্যবসায়ের সমুদয় দায় বহন করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকে হাফিজ একটি সুতার কারখানা স্থাপন করেছে। এটি হাফিজের একমালিকানা ব্যবসায় সংগঠন। হাফিজ নিজস্ব সুতার কারখানা থেকে বড় বড় শিল্প কারখানায় নিয়মিত সুতা সরবরাহ করে। দেশের বিভিন্ন পোষাক শিল্প কারখানায় হাফিজ এর উৎপাদিত সুতার ব্যাপক চাহিদা। হাফিজ নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত দক্ষতার সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করে। নিজে ক্রেতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য। সরবরাহ করতে পারে এবং সম্পদ ও শ্রমের ব্যয় কমিয়ে কম খরচে পণ্য উৎপাদন ও বণ্টন করে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে।। তাই বলা যায়, হাফিজের সংগঠনটি একমালিকানা সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions