1 Answers
উদ্দীপকে উল্লেখিত হাফিজের কাজ লক্ষ্য করে হাক্কুল ইবাদ পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ হওয়া যায়। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। সমাজের একে অপরের প্রতি সহানুভূতি, পরস্পরের সুখে- দুঃখে সাড়া দেওয়া, আপদে-বিপদে একে অপরকে সহযোগিতা করা হাক্কুল ইবাদের পর্যায়ভুক্ত। যা হাফিজের কর্মকাণ্ডে প্রকাশিত হয়েছে।
উদ্দীপকে হাফিজ প্রতিটি কাজে আল্লাহর আদেশের কথা ভাবে, আবার এলাকার লোকদের সাথে সুসম্পর্ক রাখে, তাদের বিপদে- আপদে সবার আগে এগিয়ে যায়। হাফিজের এসব কর্মকান্ড থেকে আমরা হাক্কুল ইবাদ পালনে উদ্বুদ্ধ হতে পারি। কারণ মানুষকে আল্লাহ 'আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য তিনি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালনের আদেশ দিয়েছেন। যা পালন করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতের সংকট দূর করবেন। রাসুল (স) বলেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সব বিপদ দূর করবেন' (মুসলিম)। অতএব হাফিজ হাক্কুল ইবাদ উভয় হক পালনের ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ।