1 Answers

উদ্দীপকে 'ক' দেশের ধনাঢ্য জনগোষ্ঠী ইসলামি শরিয়তের মৌলিক ইবাদত তথা জাকাত আদায় থেকে বিরত থেকেছে। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি আদায় করা ধনী মুসলমানদের ওপর ফরজ। ধনাঢ্য ব্যক্তির সম্পদের ওপর গরিবের হক। অধিক সম্পদশালী মানুষ ইসলামি শরিয়ত অনুযায়ী সম্পদের একটি নির্দিষ্ট অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে তা থেকে গরিবরা অর্থসাহায্য লাভ করে। জাকাত দেওয়া ধনাঢ্য ব্যক্তির জন্য ইবাদতস্বরূপ। উদ্দীপকে ধনাঢ্য জনগোষ্ঠী এ ধরনের ইবাদত থেকে বিরত থেকেছে।

উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশটির ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এ জন্য সরকারকে বিদেশিদের কাছে অর্থ সাহায্য চাইতে হয়। যদি দেশটির ধনাঢ্য ব্যক্তিরা জাকাত দিত তাহলে সরকারের কোষাগারে টাকা থাকত, যা দিয়ে সরকার দরিদ্র মানুষের সেবা করতে পারত। ধনাঢ্য ব্যক্তিরা জাকাত প্রদান থেকে বিরত থেকে মূলত ইসলামের মৌলিক ইবাদত পালন করেনি। কিছু ইবাদত আছে শারীরিক আর কিছু ইবাদত আছে অর্থনৈতিক। অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে ব্যক্তি ও তার পারিপার্শ্বিক মানুষগুলোও জড়িত থাকে। ধনীরা জাকাত না দেওয়ায় গরিবদের মাঝে দৈন্য দেখা দিয়েছে। এতে গরিবরা যেমন কষ্ট পেয়েছে তেমনি ধনীরা ইবাদতের সাথে তুলনীয় জাকাত প্রদানের সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং উদ্দীপকে ধনাঢ্য ব্যক্তিরা জাকাত প্রদান থেকে বিরত থেকেছে, যা ইসলামি শরিয়তের মৌলিক ইবাদত।

4 views

Related Questions