1 Answers
শরিফুল ইসলামের উত্তর ইসলামের দৃষ্টিতে যথার্থ। ফিকহশাস্ত্রের চারটি মাযহাব প্রসিদ্ধি পেয়েছে। এ চারটি মাযহাব হলো- ক. হানাফি মাযহাব, খ. শাফেয়ি মাযহাব, গ. মালিকি মাযহাব, ঘ. হাম্বলি মাযহাব। পৃথিবীর সব সুন্নি মুসলিমই এ চারটি মাযহাবের কোনো না কোনো একটি অনুসরণ করে থাকেন। কেননা মুসলিম উম্মাহ এ মাযহাব চারটির সত্যতার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। তারা এ সিদ্ধান্তেও একমত হয়েছেন যে, যেকোনো মুসলিমকেই এককভাবে কেবল যেকোনো একটি মাযহাবকে অনুসরণ করতে হবে।
শরিফুল ইসলাম হলো শাফিঈ মাযহাবের অনুসারী। কেননা শাফেঈ মাযহাবের মতে ওজুর ফরজ ছয়টি। আর হানাফি মাযহাবের মতে ওজুর ফরজ তিনটি। শাফেঈ মাযহাবের মত অনুযায়ী সে ভাইভাতে ওজুর ফরজ ছয়টি বলেছে। মাযহাব অনুযায়ী শরিফুল ইসলামের উত্তর সঠিক হয়েছে।
5 views
Answered