1 Answers
আনিসের কাজটি ইসলামের বুনিয়াদি আমলের পরিপন্থি। ইসলামের মৌলিক বা প্রধান কতগুলো আমলকে বুনিয়াদি আমল বলা হয়। এগুলোর উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের এ বুনিয়াদি আমল পাঁচটি। যথা-১. সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল, ২. সালাত কায়েম করা, ৩. জাকাত আদায় করা, ৪. সাওম ও ৫. হজ পালন করা। প্রথমটি অন্তরের সাথে এবং বাকি চারটি কার্মের সাথে সম্পৃক্ত। এই চারটি কাজ দ্বারা প্রথম বুনিয়াদটি দৃঢ় হয়। শুধু সালাত আদায় করলেই পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করা যাবে না। বরং সালাতের সাথে ইসলামের অন্যান্য হুকুমও পালন করতে হবে। মহান আল্লাহ বলেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো (সুরা বাকারা-৪৩)।
তাই বলা যায় আনিস ইসলামের বুনিয়াদি আমলের পরিপন্থি কাজ করেছে। গুরুত্বের দিক থেকে ইসলামে নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করার কোনো অবকাশ নেই। কুরআন মাজিদের যত জায়গায় সালাত কায়েমের কথা বলা হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে জাকাত আদায়ের তগিদও দেয়া হয়েছে। তাই নামাজের মতই জাকাত আদায় করা গুরুত্বপূর্ণ। উদ্দীপকের আনিস সালাত আদায় করে কিন্তু প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও জাকাত প্রদান করে না। এ কাজের মাধ্যমে সে সালাতকে গুরুত্বপূর্ণ এবং জাকাতকে গুরুত্বহীন সাব্যস্ত করেছে। যা ইসলামের পরিপন্থি।