1 Answers
উদ্দীপকে নাজমুল সাহেবের সিন্ধান্তটি ইসলামের দৃষ্টিতে সঠিক ও মঙ্গলজনক। কেননা ব্যক্তিজীবনে কল্যাণ অর্জনে ইসলামি পদ্ধতিতে লেনদেনের বিকল্প নেই। ইসলামি ব্যাংকের কার্যক্রম বিস্তারিত জানার পর তিনি ব্যাপকভাবে এর প্রয়োজনীয়তা অনুভব করেন। বাস্তবজীবনে-এর অনুশীলন করার নিমিত্তে তিনি ইসলামি ব্যাংকে লেনদেন পরিচালনার সিদ্ধান্ত নেন। কেননা কোনো প্রকৃত এবং জ্ঞানী মুসলমান সুদভিত্তিক লেনদেন করতে পারে না।
একজন সচেতন মানুষ হিসেবে পৃথিবীতে শান্তিতে বসবাস এবং পরকালে মুক্তির জন্য নাজমুল সাহেব ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রতি অনুপ্রাণিত হন। কেননা একমাত্র ইসলামি ব্যাংকিং ব্যবস্থাই পারে অর্থনীতির সুষম বণ্টন রক্ষা করতে। তিনি ব্যক্তিগতভাবে যে রকম উপকৃত হবেন তেমনি সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় অন্যকে সহযোগিতা করতে পারবেন।
তাই সমাজের অন্য ব্যক্তিদেরও নাজমুল সাহেবের মতো ইসলামি অর্থব্যবস্থায় লেনদেন করা উচিত। এতে করে সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং ইসলামি অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারবে।