1 Answers
দোকানি যে কাজ করেছে তা ইসলামি শরিয়তের বিধানমতে অবৈধ এবং জঘন্য। এরূপ কাজ ইসলামে নিষিদ্ধ। প্রথমত, দোকানি পচা আঙুর দিয়েছে যা ইসলামে অবৈধ। কোন প্রকৃত ইমানদার ব্যক্তি খাদ্যদ্রব্যের যাবতীয় দোষ-ত্রুটি ক্রেতাকে না জানিয়ে বিক্রি করতে পারে না। এই বিষয়ে মহানবি (স) বলেছেন- 'জেনে শুনে ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করা কারও জন্য বৈধ নয়, যতক্ষণ না ত্রুটির ব্যাপারে ক্রেতাকে অবহিত করা হয়। (বুখারি)
দ্বিতীয়ত, দোকানি ওজনে কম দিয়েছে। এ বিষয়েও ইসলাম কঠোর অবস্থান গ্রহণ করেছে। অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা ইসলাম সমর্থন করে না। এই মর্মে আল্লাহ বলেন, হে ইমানদারগণ! তোমরা একজনের সম্পদ অন্যজনে অন্যায়ভাবে খাবে না। কেবল পরস্পরের মধ্যকার সম্মতিক্রমে ব্যবসায় বৈধ। তোমরা একজনে অপরজনকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আর এ ধরনের কাজ এক প্রকারের চুরি। চুরি ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আর চুরির শাস্তি হাত কাটা। তাই বলা যায়, দোকানির এরূপ কাজ তথা ওজনে কম দেওয়া এবং ভালো দ্রব্য দেখিয়ে মন্দ দ্রব্য বিক্রি করা প্রতারণার শামিল, যা ইসলামের দৃষ্টিতে জঘন্য ও হারাম।