1 Answers

জনাব ইমদাদের কাজ ইসলামি বিধানের পরিপন্থি। মাতা-পিতার পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত সম্পদ দিয়ে তাদের ওয়াসিয়াত পূর্ণ করা সন্তানের দায়িত্ব। এমনকি তাদের ওয়াসিয়াত পূর্ণ না করে মাতা-পিতার পরিত্যক্ত সম্পদের মিরাস বণ্টন করা উচিত নয়। আল্লাহ বলেন, 'যে ওয়াসিয়াত করা হয় তা পূরণের পর অথবা অপরের ক্ষতি না করে ঋণ পরিশোধের পর উত্তরাধিকারীদের মধ্যে উত্তরাধিকার বণ্টিত হবে।' (সুরা আন নিসা: ১২) কিন্তু ইমদাদ বাবার ওয়াসিয়াত পূরণের আগেই বাবার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাই বলা যায়, জনাব ইমদাদের কাজটি ইসলামি আইনের পরিপন্থি।

4 views

Related Questions