1 Answers
ব্যবসায়ী আনিস প্রতারণা করে ব্যবসা করছে, যা ইসলামের দৃষ্টিতে মোটেই সঠিক না। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। তা সততার সাথে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে হতে হবে। কিন্তু, জনাব আনিস ব্যবসায়ের ইসলামি পদ্ধতি পরিহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।
ব্যবসায়ী আনিস ব্যবসায়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে গ্রাহকদের সাথে মিথ্যা বলছে, প্রতারণা করছে, ভেজাল পণ্য বিক্রয় করে ক্রেতাদের ধোঁকা দিচ্ছে। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।' তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্তরে' (সুরা নিসা- ১৪৫)। অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে- 'আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা-২৭৫)।
উপরের আলোচনায় দেখা যায়, ইসলাম জীবিকা অর্জনের উত্তম মাধ্যম হিসেবে ব্যবসায়কে ঘোষণা করেছে। এক্ষেত্রে সততা ও বিশ্বস্ততাকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে শর্ত দেওয়া হয়েছে। প্রতারণা, ভণ্ডামি পরিহার করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ী আনিস উল্লিখিত শর্ত ভঙ্গ করে নিজের স্বার্থের অনুকূলে অসৎভাবে ব্যবসা করছে। তা-ই এ পদ্ধতি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।