1 Answers

উদ্দীপকে বর্ণিত দু'জনের মধ্যে আমি জাফর ইকবাল সাহেবের উপার্জনকে সমর্থন করি কারণ তার উপার্জন হালাল। হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। হালাল উপার্জনের উপকারিতা অনেক, হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালিত হয়। ফরজ ইবাদত পালিত হয়। হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। পক্ষান্তরে হারাম উপার্জনের দ্বারা ইবাদত প্রত্যাখ্যাত হয়। এর মাধ্যমে মানসিক অশান্তি সৃষ্টি হয়। প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ করা হয় এবং এর শেষ ঠিকানা হলো জাহান্নাম।এ কারণে আমি ইকবাল সাহেবকে সমর্থন করি। কারণ তিনি একজন হালাল উপার্জনকারী।

আর হালাল উপার্জন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকটি মানুষকে তার আয় রোজগারের জন্য জীবনভর ব্যস্ত থাকতে হয়। ব্যক্তির হালাল ও হারাম উপার্জনের ওপর অনেক কিছু নির্ভর করে। হালাল উপার্জনের ফলে ব্যক্তি সৎ নিষ্ঠাবান, কর্মঠ ও পরিচ্ছন্ন জীবনযাপন করে থাকে। তাই আমাদের সকলের উচিত হালাল উপার্জন করা।

5 views

Related Questions