1 Answers
উদ্দীপকে উল্লিখিত সিরাজ সাহেব ও খাদিজা বেগমের মধ্যে আমি খাদিজার চরিত্রকে সমর্থন করি। সিরাজ সাহেব ও খাদিজা বেগমের মধ্যে আমি খাদিজা বেগমের চরিত্রকে এজন্য সমর্থন করি, কারণ খাদিজা সঠিক পথে রয়েছে। সিরাজ সাহেব আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুবই উদাসীন। তিনি আত্মীয়দের বাড়ি যান না এবং আত্মীয় আসলে মন খারাপ করেন। অন্যদিকে খাদিজা বেগম আত্মীয়তার সম্পর্কের প্রতি খুব গুরুত্ব দেন। পবিত্র কুরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে অনেক আয়াত ও রাসুল (স) এর অনেক হাদিস রয়েছে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। এ ব্যাপারে আল্লাহ বলেন- তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আর ঘনিষ্ঠ আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করো (সূরা নিসা : ৩৬)। রাসুল (স) বলেন- আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না (বুখারি)।
পবিত্র কুরআন ও হাদিস দ্বারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর যেহেতু খাদিজা বেগম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সেহেতু আমি তাকে সমর্থন করি।