1 Answers
ইসলামের দৃষ্টিতে করিম একজন মুনাফিক। 'মুনাফিক' হলো ঐ ব্যক্তি যে ওয়াদা করলে খেলাফ করে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। তারা অন্তরে এক রকম কিন্তু বাইরে অন্যরূপ প্রদর্শন করে। মিথ্যা শপথ করে মানুষকে প্রতারিত করে ও অপরের ক্ষতি করে। কুরআন ও হাদিসে মুনাফিকদের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে।
উদ্দীপকে করিম একজন ফল ব্যবসায়ী। সে ফলে ফরমালিন মেশায়। মানুষের সাথে মিথ্যা বলে ফল বিক্রি করে যা প্রতারণার শামিল। আর এটা মুনাফিকের লক্ষণ। তাই করিমের আচরণ তথা কাজের জন্য তাকে মুনাফিক বলা যেতে পারে। করিম ফলকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য ফরমালিনের মতো মারাত্মক বিষ ফলে মিশিয়ে দেয়। ক্ষতি থেকে বাঁচা এবং লাভবান হওয়ার জন্য এই ঘৃণিত কাজ করে। আর এই ফল খেয়ে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও রোগাক্রান্ত হচ্ছে। এমনকি কিডনি নষ্ট হওয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে করিম শুধু অন্যায় কাজই করছে না বরং দেশ ও জাতিকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছে। এজন্য তার কঠিন শাস্তি হওয়া উচিত। আল্লাহ তায়ালা সতর্ক করে বলেন- তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে, শুনে সত্য গোপন করো না (সুরা বাকারা- ৪২)। করিম যখন ফল বিক্রি করে তখন তরতাজা ফল বলে ফরমালিন মেশানো ফলকে সাধারণ মানুষের নিকট বিক্রি করে যা মুনাফিকের লক্ষণ। সুতরাং বলা যায়, করিম একজন মুনাফিক এবং প্রতারক ও মিথ্যাবাদী।