1 Answers

রায়হান সাহেবের প্রতিবেশীর নারী নির্যাতনমূলক কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে জঘন্য এবং শাস্তিযোগ্য অপরাধ। রায়হান সাহেবের প্রতিবেশী যৌতুকের জন্য সবসময় তার স্ত্রীকে নির্যাতন করে এবং তার সাথে দুর্ব্যবহার করে। এক্ষেত্রে রায়হান সাহেবের প্রতিবেশী দুটি অন্যায় করেছেন। যেমন- তিনি মুসলমান হয়ে স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করেছেন এবং তার স্ত্রীর সাথে খারাপ আচরণ এবং তাকে নির্যাতন করেছেন। এ দুটি কাজই ইসলামি শরিয়ত পরিপন্থি অর্থাৎ হারাম কাজ। এগুলো দুনিয়া ও আখিরাত উভয় জায়গায়ই শাস্তিযোগ্য অপরাধ। কুরআনে স্বামী-স্ত্রীর সম্পর্ককে মধুর এবং অধিকারের দিক দিয়ে সমান বলা হয়েছে। স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করা চরম অন্যায় এবং পাপ কাজ। রায়হান সাহেবের প্রতিবেশী একজন নিকৃষ্ট পুরুষ। তিনি তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন এবং তাকে নির্যাতন করেন। ইসলামে এ ধরনের নির্যাতন কঠোর ভাষায় নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং বলা যায়, নারী নির্যাতন ও যৌতুক দাবির মতো নিকৃষ্ট কাজ করে রায়হান সাহেবের প্রতিবেশী ইসলামের বিধান লঙ্ঘন করেছেন।

5 views

Related Questions