1 Answers
পিতার মৃত্যুর পর রহমান সাহেব তার ভাইবোনদের প্রতি অভিভাবকের দায়িত্ব পালন করেন। ইসলামি পরিবারে বড় ভাইবোনদের কর্তব্য হলো ছোটদের স্নেহ করা, তাদের খোঁজখবর নেওয়া, যত্ন ও পরিচর্যা করা। পিতার অবর্তমানে অসহায় ছোট ভাইবোনের দায়িত্ব নেওয়া সক্ষম ও সচ্ছল বড় ভাইবোনদের অবশ্যকর্তব্য। ছোট ভাইবোনদের লেখাপড়া, চাকরি, বিবাহ প্রভৃতি কাজ সম্পাদন করা বড়দের কর্তব্য। ভাইবোন সবসময় পারস্পরিক কল্যাণ কামনা করবে, একে অন্যের বিপদে সাহায্য-সহযোগিতা করবে। তাদের অধিকার ও কর্তব্যের ব্যাপারে সচেতন থাকবে। রহমান সাহেব যেমন তার ভাইবোনদের অধিকার সঠিকভাবে আদায় করেছেন।
উদ্দীপকের রহমান সাহেব তার পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি ছোট ভাইবোনদের দেখাশুনা, লেখাপড়া ও বিবাহের ব্যবস্থা করেন। তার এ ধরনের আচরণের মাধ্যমে একজন বড় ভাই হিসেবে ছোট ভাইবোনদের প্রতি কর্তব্য পালন ও তাদের অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি পরিবারে পিতার অবর্তমানে বড় ভাইকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, যা আবদুর রহমান সাহেব যথাযথভাবে পালন করেছেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আবদুর রহমান সাহেবের ছোট ভাইবোনদের অধিকার আদায় ও তাদের প্রতি কর্তব্য পালনের বিষয়টি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত যৌক্তিক এবং প্রশংসনীয়। প্রত্যেক পিতৃহীন পরিবারের বড়রা যদি তার মতো দায়িত্ব পালন করে, তাহলে দেশের প্রতিটি পরিবারে সুখ-শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে।