শান্তি প্রতিষ্ঠায় সিরাজুল ইসলামের ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
নবাবপুর গ্রামে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় সিরাজুল ইসলাম যে অনবদ্য অবদান রেখেছেন তা মহানবি (স) প্রদত্ত 'মদিনা সনদ'- এর সুদূরপ্রসারী ভূমিকায় প্রতিফলিত হয়েছে।
সিরাজুল ইসলাম নবাবপুর বিবাদমান গোত্রগুলোর মধ্যে একটি আচরণবিধি প্রণয়ন করেন। এতে সেখানে শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। উক্ত চুক্তি বা আচরণবিধি দ্বারা তিনি শেখ ও চৌধুরী বংশের দীর্ঘ দিনের কোন্দলের অবসান ঘটাতে সক্ষম হন। উত্ত আচরণবিধি দ্বারা তিনি শুধু এই দুই গোত্রের মধ্যকার বিরোধের অবসান ঘটাননি বরং উক্ত গ্রামের সকল বংশের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। উক্ত আচরণবিধি প্রণয়নের মাধ্যমে তিনি এলাকার মানুষের বংশীয় গরিমার পথ বাদ দিয়ে সাম্যের পথের দিশা দেন। মূলত সিরাজুল ইসলাম প্রণীত উক্ত আচরণবিধি মদিনা সনদের ন্যায় সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে।