1 Answers
উদ্দীপকে উল্লিখিত আমিনের ভূমিকাটি আমার পাঠ্যবইয়ের 'দাওয়াহ্' এর পাঠের সাথে পুরোপুরি মিলে যায়। ইসলামি দাওয়াহ্ শুরু করতে হয় নিজের আপনজন, নিকটাত্মীয় ও সবচেয়ে কাছের বন্ধু বান্ধবের থেকেই। তারপর ক্রমশ দূরবর্তী লোকদেরকে দাওয়াত দিলে তা বেশি ফলপ্রসু হয়। আর দাওয়াত দেওয়ার আগে নিজেকেই সংশোধন করে নিতে হয়। ইসলামি দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন, সুক্ষ্ম বিচার-বিশ্লেষণ ও পরিবেশ-পরিস্থিতির উপযুক্ততা যাচাই করে দাওয়াত দিলে তুলনামূলক ভালো ফলাফল লাভ করা যায়।
উদ্দীপকের আমিন ইসলামি দাওয়াতের কৌশল সফলভাবে প্রয়োগ করেছেন। ফলে মি. গোমেজ ধীরে ধীরে ইসলামের বাণীর কোমলতা ও মহত্বের দিকে, ইসলামি সৌন্দর্যের দিকে ঝুঁকে পড়েন। সর্বোপরি বলা যায়, আমিনের মতো প্রতিটি দাঈরই উচিত স্ব-স্ব অবস্থান থেকে আল্লাহর শেখানো কৌশলের প্রয়োগ করে ইসলামের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করা ইসলামের সৌন্দর্য আমরা নিজেরা ধারণ করে দাঈ এর ভূমিকা নিলে তা হয়ে উঠবে প্রাণবন্ত। বিশ্বে বিরাজ করবে শান্তি।