1 Answers

উদ্দীপকে মি. জ্যাকবের ক্ষেত্রে রাষ্ট্রটি অমুসলিমের অধিকার নিশ্চিত করেছে। ইসলামি রাষ্ট্র একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র। এখানে মুসলমানদের পাশাপাশি অমুসলিমের অধিকারও সুনিশ্চিত করা হয়। তাদের সকল কিছুর নিরাপত্তা দেওয়া হয়। এ রাষ্ট্রের একটি অন্যতম তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো অমুসলিম নাগরিকের অধিকার নিশ্চিত করা। বিশ্বের যেকোনো রাষ্ট্রের সর্বোচ্চ মডেল রাষ্ট্র হলো ইসলামি রাষ্ট্র। এ রাষ্ট্র তার মুসলিম নাগরিকদের মতো অমুসলিম নাগরিকদেরও জীবন, সম্পদ এবং সম্ভ্রমের নিরাপত্তা দেয়। অর্থাৎ, এ রাষ্ট্র অমুসলিম নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিত করে। এজন্য তাদের নিকট থেকে জিজিয়া গ্রহণ করা হয়। যোগ্যতা অনুযায়ী অমুসলিমরা ইসলামি রাষ্ট্রে কাজের সুযোগ পায়। তারা কোনো নির্যাতন-নিপীড়ন ও নিগ্রহের শিকার হন না। ইসলামি রাষ্ট্রের মূল লক্ষ্য সব শ্রেণি, ধর্ম ও বর্ণের মানুষের শান্তি, কল্যাণ ও অধিকার আদায় নিশ্চিত করা।

উদ্দীপকে মি. জ্যাকব ইসলামি রাষ্ট্রের একজন অমুসলিম নাগরিক। সে রাষ্ট্রের নিকটে ওষুধ ফ্যাক্টরি নির্মাণের জন্য আবেদন জানালে উক্ত রাষ্ট্রের সরকার তা মঞ্জুর করে। এর মাধ্যমে সে একজন অমুসলিম নাগরিকের যথার্থ অধিকার লাভ করেছে। 

অতএব বলা যায়, একজন অমুসলিম নাগরিক হিসেবে মি. জ্যাকবকে ইসলামি রাষ্ট্র যথার্থ অধিকার প্রদান করেছে।

4 views

Related Questions