1 Answers
উদ্দীপকের ঘটনা দ্বারা সামাজিকীকরণ প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে। একথা সর্বজনস্বীকৃত যে, সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহনগুলো ব্যক্তিকে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। একটা অসুখী পরিবার শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে অন্তরায়স্বরূপ। পরিবারের পিতা-মাতা তাদের ছেলেমেয়েদের সাথে বিভিন্ন রকম আচরণ করে থাকেন। ফলশ্রুতিতে ছেলেমেয়েদের ব্যক্তিত্বও বিভিন্ন রকমের হতে পারে। আবার শিক্ষা প্রতিষ্ঠানও শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকের চিন্তাধারা, আচার-ব্যবহার, কথা বলার ভঙ্গি প্রভৃতি শিশুর আচরণকে প্রভাবিত করে থাকে। স্কুলের পাঠ্যপুস্তক, নিয়ম-কানুন, আচার-অনুষ্ঠান প্রভৃতিও শিশুর মধ্যে মূল্যবোধ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
শিশুর সামাজিকীকরণের বিষয়ে তার সঙ্গী বা খেলার সাথীরাও শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। অনেক সময় দেখা যায়, শিশু সঙ্গীদল দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাগত সংজ্ঞা, গ্রন্থাবলি ও পত্র-পত্রিকা, প্রচার মাধ্যম, রাষ্ট্র, জ্ঞাতিগোষ্ঠী সামাজিকীকরণের বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লিখিত শিশুটির মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়ার উক্ত বাহনগুলোর কার্যক্রম অনুপস্থিত। যার কারণে শিশুটির সামাজিকীকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
উপরের আলোচনার প্রেক্ষিতে নিশ্চিতভাবেই বলা যায়, সামাজিকীকরণ প্রক্রিয়াটির বাহনগুলো ব্যক্তিকে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।