আবিদ নিজেকে নতুনরূপে গড়ে তোলার ক্ষেত্রে যুক্তিবিদ্যা কীভাবে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
আবিদ নিজেকে নতুনরূপে গড়ে তোলার ক্ষেত্রে যুক্তিবিদ্যার আদর্শ প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে। উদ্দীপকে লক্ষণীয়, আবিদ ও সাকিব দুজন বন্ধু। তারা একাদশ শ্রেণিতে পড়ে। আবিদের একটা সমস্যা হলো সে সবসময় অযৌক্তিক যুক্তি উপস্থাপন করত। কিন্তু তার যুক্তিগুলো যে অযৌক্তিক তা সে কিছুতেই মানতে রাজি ছিল না। ফলে সামাজিক জীবনে সে বিব্রতকর পরিস্থিতির শিকার হতো। অন্যদিকে, সাকিবের যুক্তিবিদ্যা সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। সে আবিদের এরকম অবস্থা দেখে তাকে যুক্তিবিদ্যা অনুসরণ করার পরামর্শ দেয়। আবিদ সাকিবের পরামর্শে নিজেকে নতুনরূপে গড়ে তোলে। অর্থাৎ যুক্তিবিদ্যার আদর্শগত দিক পাঠের মাধ্যমে আবিদ অযৌক্তিক যুক্তি পরিহার করে সঠিক ও শুদ্ধ যুক্তি উপস্থান করতে শিখে। আমরা জানি, যুক্তিবিদ্যা পাঠ না করে যুক্তি উপস্থাপন করলে যুক্তির ত্রুটি ধরা যায় না এবং যুক্তির উৎপত্তি কোথা থেকে তা জানা সম্ভবপর হয় না। কারণ, যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতা বাড়িয়ে দেয়। পাশাপাশি যুক্তিবিদ্যা মানুষকে অনুমানের নিয়মাবলিকে সঠিকভাবে অনুসরণ করতে শেখায় এবং সঠিক নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞানদান করে। এর ফলে মানুষ তার বাস্তব জীবনের আচরণ সংক্রান্ত ভুল-ত্রুটি খুঁজে বের করে ত্রুটিপূর্ণ আচরণ পরিহার করতে শেখে এবং বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে পারে। আবিদের ক্ষেত্রেও যুক্তিবিদ্যার উপর্যুক্ত ভূমিকাগুলো প্রযোজ্য।