1 Answers

উদ্দীপকে তাওহীদের ব্যবসায়িক সফলতার পিছনে সফল উদ্যোক্তার সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য গুণটি অধিক ভূমিকা রেখেছে।

যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য একজন সফল উদ্যোক্তার বড় গুণ। কোনো উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে হাজারো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে। সম্ভাব্য সমস্যা, সুযোগ-সুবিধা ইত্যাদিও যথাযথ মূল্যায়ন করেই এ সকল সিদ্ধান্ত নিতে হয়।

উদ্দীপকে তাওহীদ লেখাপড়া শেষ করে কিছুদিন চাকরির পিছনে ঘোরাঘুরি করে অবশেষে ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান চালু করেন। তার প্রতিষ্ঠানে ৫০ জনের মতো শ্রমিক কাজ করে যার অধিকাংশই নারী শ্রমিক। তিনি সম্ভাব্য সমস্যা ও সুযোগ-সুবিধা যথাযথ মূল্যায়ন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ফলে তার প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই সাফল্য অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, তাওহীদের ব্যবসায়িক সফলতার পিছনে সফল উদ্যোক্তার সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য গুণটি অধিক ভূমিকা রেখেছে।

4 views

Related Questions