1 Answers

উদ্দীপকে রামিনের মধ্যে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটি বিশেষভাবে ফুটে উঠেছে।

যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নে প্রয়াসী হন, তাকে বা তাদেরকে উদ্যোক্তা বলে। উদ্যোক্তার একটি বড় গুণ হলো দূরদৃষ্টি বা প্রজ্ঞা।

উদ্দীপকে রামিন পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করতে পারেন। ভোক্তাদের ভবিষ্যৎ আচরণও তিনি পূর্ব থেকেই বুঝতে পারেন বিধায় তার এ গুণ তাকে সফল উদ্যোক্তা হতে সহায়তা করেছে। যেহেতু দূরদৃষ্টি গুণ থাকার কারণে রামিন আগেই ধারণা করেছেন যে, প্রযুক্তি একদিন আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে। আর তাই তিনি ICT ফার্ম স্থাপন করেন এবং সফলতা লাভ করেন। তাই বলা যায়, রামিনের 'মধ্যে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটি বিশেষভাবে ফুটে উঠেছে।

6 views

Related Questions