1 Answers

উদ্দীপকে ব্যাখ্যা লৌকিক দিকটি ফুটে উঠেছে। নিচে লৌকিক ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করা হলো-

কুসংস্কার ও প্রচলিত ধারণার ভিত্তিতে আলোচ্য ঘটনার ব্যাখ্যা দানের প্রক্রিয়াকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে এবং প্রাকৃতিক নিয়মের প্রয়োগ ব্যতীত কেবল নিজস্ব বিশ্বাসের ভিত্তিতে জাগতিক ঘটনাবলিকে বিশ্লেষণ করা হয়। লৌকিক ব্যাখ্যা সংজ্ঞায় তাই বলা যায় "Popular Explanastion consists in superficial point of similarity" যেমন 'চন্দ্রগ্রহণ' কে ব্যাখ্যা করতে গিয়ে যদি বলা হয়, 'বাহু নামক দানব যখন সাময়িকভাবে চাঁদকে গ্রাস করে, তখনই চন্দ্রগ্রহণ হয়, তাহলে এ ব্যাখ্যাটি হবে লৌকিক ব্যাখ্যা। কারণ এখানে চন্দ্রগ্রহণের মতো একটি প্রাকৃতিক ঘটনাকে অতিপ্রাকৃত বিষয় দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। লৌকিক ব্যাখ্যার স্বরূপ বিশ্লেষণে বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এগুলো হলো-

১। লৌকিক ব্যাখ্যা অন্ধবিশ্বাস, কুসংস্কার ও প্রচলিত ধারণার সাথে সম্পৃক্ত। 

২। লৌকিক ব্যাখ্যার অবাস্তব ও অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয় দ্বারা ঘটনার ব্যাখ্যা করা হয়। 

৩। লৌকিক ব্যাখ্যায় গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। 

৪। লৌকিক বাখ্যার ক্ষেত্রে ঘটনাবলির মধ্যে কোনোরূপ কার্যকারণ নিয়ম বা প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয় না।

৫। লৌকিক ব্যাখ্যা হচ্ছে সাধারণ মানুষের ব্যাখ্যা, যা সে কোনো মানুষ তার ইচ্ছা অনুযায়ী দিতে পারে।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, লৌকিক ব্যাখ্যা কোনো নিয়মের অধীন নয় এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

5 views

Related Questions