1 Answers
উদ্দীপকের মি. আব্দুল মজিদের ব্যবসায়ের ব্যবসায়িক মূল্যবোধের দিকটি ফুটে উঠেছে।
ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসায়িক মূল্যবোধ। কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি উচিত কোনটি অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে।
মি. আবুল মজিদ তার ফলের ব্যবসায়ে ক্রেতার কোনো ক্ষতি হয় এমন ফল বিক্রয় করেন না। তার এ কার্যক্রমে ক্রেতারাও সন্তুষ্ট। তারা মি. আবুল মজিদকে একজন সৎ ব্যবসায়ী মনে করেন। অর্থাৎ মি. আবুল 'মজিদ তার জ্ঞানবোধ ও আচরণ দ্বারা সব সময় সৎভাবে ব্যবসায় পরিচালনা করে আসছেন। তার এ সৎ কর্মকাণ্ড দীর্ঘদিনের ধ্যান ধারণার ফলে সৃষ্টি হয়েছে। তার এ কার্যক্রমের সার্বিক বিষয়টি ব্যবসায়িক মূল্যবোধ নামে পরিচিত।
4 views
Answered