1 Answers
উদ্দীপকে উল্লিখিত ঘটনা দ্বারা মূলত লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের চিত্র ফুটে উঠেছে।
লেডিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহরীতি অনুযায়ী একজন বিধবা মূলত তার মৃত স্বামীর ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উদ্দীপকে দেখা যায় যে, জাহিদ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তার স্ত্রী দীপার সাথে জাহিদের ছোট ভাই জাকিরের পুনরায় বিবাহ হয়, যা লেভিরেট বিবাহকে নির্দেশ করে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিবাহের গুরুত্ব অপরিসীম। সাধারণত কোন মহিলার স্বামী মারা গেলে সে মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। এছাড়াও পরিবারের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এক্ষেত্রে ভ্রাতৃবিবাহের মাধ্যমে বিধবা মহিলা ও তার সন্তানদের সামাজিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।
উপরের আলোচনা শেষে বলা যায় যে, বিধবা মহিলা ও তার সন্তানদের সার্বিক নিরাপত্তা ও পারিবারিক বন্ধন বজায় রাখার ক্ষেত্রে লেভিরেট বা ভ্রাতৃবিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম।