1 Answers

উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে।

সরোরেট বিবাহ প্রথায় কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করেন। আমাদের সমাজে এর উদাহরণ পাওয়া যায়। বৈবাহিক • সম্পর্ককে স্থায়ী করতে অথবা অল্পবয়সী শিশুসন্তানদের লালন- পালনের সুবিধার্থে অনেকে এ বিবাহ করেন। প্রথাটিকে শ্যালিকা বিধবা রীতি বলেও অভিহিত করা যায়।

উদ্দীপকে আমরা দেখতে পাই, চৈতির বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। গত মাসে তার বড় বোন সুরভী মারা গিয়েছে। বোনের দুটি সন্তানের অসহায়ত্বের কথা চিন্তা করে চৈতি বাবা-মার কথামতো তার বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়। পাঠ্যবইয়ের তথ্য অনুসারে চৈতির এ বিবাহ সরোরেট বিবাহের অন্তর্ভুক্ত, কারণ চৈতি তার মৃত বোনের সন্তানের কথা চিন্তা করে তার বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়। প্রথাটি অবশ্য পালনীয় হয় কোনো সন্তান থাকে। বর্তমানে আমাদের মুসলমান সমাজেও এ ধরনের বিবাহরীতি লক্ষ করা যায়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, জ্ঞাতিসম্পর্ক টিকিয়ে রাখা এবং সন্তান লালন-পালনের উদ্দেশ্যে সরোরেট বিবাহ হয়ে থাকে যা বাংলাদেশের সুপরিচিত একটি বিবাহের প্রকারভেদ।

5 views

Related Questions