1 Answers

উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতি প্রত্যয়টির চিত্র ফুটে উঠেছে।

সমাজে বসবাস করতে গিয়ে মানুষ এমন একটি সামাজিক পরিবেশ সৃষ্টি করে, যাকে এক কথায় সংস্কৃতি বলা হয়। সংস্কৃতি প্রত্যয়টিকে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন, সাহিত্যিকগণ মানুষের চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা, কল্পনা ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করে থাকেন। আবার নৃবিজ্ঞানীরা যেকোনো প্রকার উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন। আর সমাজবিজ্ঞানীরা এ প্রত্যয়টিকে ব্যাখ্যা করেন এভাবে, সংস্কৃতি হলো সার্বিক জীবনপ্রণালি। অর্থাৎ, একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত।

উদ্দীপকে আমরা দেখতে পাই, তিতাস নদীর তীরে মালোদের জীবনব্যবস্থা। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, জাল বোনার সরঞ্জাম। এইসব নিয়েই মালোদের সংসার। মাঘ মাসের শেষ তারিখে মালোদের পাড়াতে 'মাঘ মণ্ডলের ব্রত' উৎসবের ধুম পড়ে। উদ্দীপকটিতে মালোদের দৈনন্দিন জীবনব্যবস্থা, তাদের রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, আচার-অনুষ্ঠানের চিত্র ফুটে উঠেছে, যা তাদের সংস্কৃতিকে নির্দেশ করছে। সুতরাং বলা যায়, মালোদের জীবনব্যবস্থার মধ্য দিয়ে তাদের সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে।

5 views

Related Questions