1 Answers

বাতিসা গ্রামের তরুণদের উদ্যোগ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সংঘকে নির্দেশ করছে।

মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয়ে কিছু স্বীকৃত নিয়ম-কানুন অনুসারে পরিচালিত হয়ে একে অপরকে সহযোগিতা করে তখন তাকে সংঘ বলে। বস্তুত সংঘের মাধ্যমে সমাজের সদস্যবৃন্দ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। আবার লক্ষ্য অর্জনের পর তারা সংগঠিত থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে।

উদ্দীপকের বাতিসা গ্রামের তরুণরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রক্ষা করে। এ থেকে শিক্ষা নিয়ে গ্রামের তরুণরা 'রংধনু' নামে সংগঠন গড়ে তোলে। যার উদ্দেশ্য বাঁধটি রক্ষণাবেক্ষণ ও সামাজিক বনায়ন করা। 'রংধনু' সংগঠনটির প্রকৃতি, বৈশিষ্ট্য, লক্ষ্য ও উদ্দেশ্য পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় যে, সংগঠনটি সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সংঘের সাথে সম্পর্কযুক্ত।

5 views

Related Questions