1 Answers

উদ্দীপকে সংস্কৃতি প্রত্যয়ের পরিচয় ফুটে উঠেছে। কেননা সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, রীতিনীতি, ঐতিহ্য প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হলো সংস্কৃতি। উদ্দীপকেও দেখা যায়, টিভিতে পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান দেখে লিজা তার মাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন- এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা এবং এ বিষয়গুলো একটি প্রত্যয়ের অন্তর্ভুক্ত। এছাড়া লিজার মা আরও বলেন- শুধু এ বিষয়গুলোই নয়, আমাদের গোটা জীবনধারাই উক্ত প্রত্যয়ের অন্তর্ভুক্ত যা সংস্কৃতিকে নির্দেশ করে। তার কারণ আমাদের গোটা জীবনধারাই হলো সংস্কৃতি। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্গত। কাজেই বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি প্রত্যয়ের পরিচয় ফুটে উঠেছে।

 

4 views

Related Questions