1 Answers
উদ্দীপকে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় ফুটে উঠেছে।
বাংলাদেশের বর্তমান রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানজুড়ে সমগ্র পার্বত্য চট্টগ্রাম জেলায় চাকমারা বসবাস করে এবং তাদের গায়ের রং সুন্দর ও ফর্সা, মুখমণ্ডল গোলাকার, ওষ্ঠাধর পাতলা, নাক ট্যাপ্টা এবং দাড়ি-গোঁফ কম। পরিময় ভৌমিক রাঙামাটির বাসিন্দা এবং তার গায়ের রং সুন্দর এবং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, ওষ্ঠাধর পাতলা, নাক চ্যাপ্টা এবং দাড়ি-গোঁফ কম। এছাড়া পরিমল ভৌমিকের স্বাস্থ্য সুগঠিত এবং উচ্চতা প্রায় ৫-৬ যা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করে। কেননা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীরও স্বাস্থ্য সুগঠিত এবং উচ্চতা গড়ে প্রায় ৫-৬। পরিমল ভৌমিকের ক্ষেত্রে আরও দেখা যায়, সে গ্রামকে আদাম বলে এবং তাদের সমাজে বিদ্যমান সংগঠনগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংগঠন হলো পরিবার যা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও গ্রামকে আদাম বলে এবং তাদের সমাজের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র সংগঠন হলো পরিবার।