1 Answers
উদ্দীপকের কানু সাঁওতাল নৃগোষ্ঠীর সদস্য।
বিশশতকের প্রথম ভাগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসে বসতি স্থাপন করে। বর্তমানে সাঁওতালরা রাজশাহী, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, নাটোর ও দিনাজপুর জেলায় বাস করে। সাঁওতাল পরিবারব্যবস্থা পিতৃতান্ত্রিক। সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার থাকলেও কন্যাদের কোনো অধিকার নেই। তবে সম্পত্তি বণ্টনের সময় পিতা প্রত্যেক কন্যাকে একটি করে গাভী প্রদান করে থাকেন। সাঁওতাল সমাজব্যবস্থা গোত্রভিত্তিক। তারা ১২টি গোত্র বা টোটেমে বিভক্ত। এ গোত্রগুলোকে 'পারিস' বলা হয়। সাঁওতালরা মূলত দুটি ধর্মের অনুসারী। তাদের এক অংশ সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করে এবং অপর অংশ খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছে। সাঁওতালদের প্রধান দেবতা সূর্য এবং তাদের গ্রাম দেবতার নাম মারাংবুরো।
উদ্দীপকের রবিন তার বন্ধুর বাড়িতে গিয়ে জানতে পারে তারা ১২টি গোত্রে বিভক্ত এবং মারাংবুরো নামক দেবতার পূজা করে। শুধু তাই নয় তাদের সমাজে সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নেই। রবিনের জানা বিষয়টি এবং উপরের সাঁওতাল সমাজের আলোচনার মধ্যে তুলনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কানু সাঁওতাল নৃগোষ্ঠীর সদস্য।