1 Answers

উদ্দীপকের রাজুময় দেওয়ান চাকমা নৃগোষ্ঠীর সদস্য। কেননা উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের সাথে চাকমা জনগোষ্ঠীর মিল রয়েছে। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। এদের পারিবারিক ক্ষমতা স্বামীর হাতে বা বয়স্ক পুরুষের হাতে ন্যস্ত। পিতার বংশ পরিচয়ে ছেলেমেয়েদের পরিচয় এবং সম্পত্তির উত্তরাধিকারিত্ব নির্ণীত হয়। বিয়ের পর নারী তার স্বামীর গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যায়। চাকমা সমাজে পিতার মৃত্যুর পর পুত্র সন্তানেরা সম্পত্তিতে সমান হারে মালিকানা পেয়ে থাকে। কিন্তু কন্যা সন্তানেরা পিতার সম্পত্তির কোনো অংশ পায় না। এরা মেয়েদেরকে অবহেলা করে না, পুত্র সন্তান না থাকলে সেক্ষেত্রে মেয়েরা পিতার সম্পত্তির মালিকানা পেয়ে থাকে। সামগ্রিকভাবে চাকমারা সাধারণত একক বিবাহভিত্তিক অণু পরিবারেই বসবাস করে। তাদের মাঝে যৌথ পরিবার বা বর্ধিত পরিবারের উদাহরণ খুবই বিরল।

4 views

Related Questions