1 Answers
সাবিহা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের সঙ্গে পরিচিত হয়েছিল। সাঁওতালদের সংস্কৃতির উল্লেখযোগ্য দুটি দিক হলো তাদের খাদ্যাভ্যাস এবং উৎসব-অনুষ্ঠান। সাঁওতালদের দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে ভাত, শাকসবজি, বনের পশুপাখির মাংস, মাছ ও ফলমূল ইত্যাদি। তারা গরু, মহিষ, ভেড়া, ছাগল, শূকর, হাঁস-মুরগি এবং বন্যপ্রাণী যেমন- খরগোশ, জলজ প্রাণী, কচ্ছপ, কুঁচে, কাঁকড়া, শামুক, গোসাপ, লাল পিঁপড়া ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া চিড়া, মুড়ি, খই, মুড়ি, মুড়কি এবং বিভিন্ন প্রকার পিঠা-পুলি খেতে তারা পছন্দ করে। যেকোনো ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠান এবং পূজা-পার্বণের সময় 'হাঁড়িয়া' পান করে। ভাত পঁচিয়ে এ মদ ঘরে তৈরি করে এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাই পান করে।
সাঁওতালদের সবচেয়ে বড় উৎসব হলো সোহরাই উৎসব। পৌষ- মাঘ মাসে এ উৎসব পালিত হয়। সেময় নতুন ধানে সবার ঘর ভরে ওঠে। ফসল ঘরে তোলার জন্য ফসল দেবতাকে ধন্যবাদ জানানোই এ উৎসবের মূল উদ্দেশ্য। সাঁওতালদের অন্যতম উৎসব হলো 'বাহ উৎসব'। ফাল্গুন মাসে এ উৎসব পালিত হয়। এ উৎসব চলে তিন দিন। আষাঢ়-শ্রাবণ মাসে 'এরো উৎসব' পালন করা হয়। ফসলের বীজ বোনার উৎসব হলো এরো উৎসব।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সাঁওতালদের সংস্কৃতির মধ্যে উল্লিখিত দুটি সংস্কৃতি তাদেরকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করে।