1 Answers

উদ্দীপকে উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল এবং শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের উল্লেখ করা হয়েছে।

সাঁওতাল এবং গারোদের উত্তরাধিকার প্রথার মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায়। সাঁওতাল সমাজ পিতৃপ্রধান। সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি। পিতার সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার রয়েছে। মেয়েরা পৈতৃক সম্পত্তির কোনো দাবি করতে পারে না। পুত্র না থাকলে সহোদর ভাইদের অধিকারে সম্পত্তি চলে যায়। অন্যদিকে গারোদের মাতৃসূত্রীয় জ্ঞাতিব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত। প্রথাগতভাবে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মেয়েদের মধ্যে একজনকে নির্বাচিত করা হয়, যাকে গারো ভাষায় বলা হয় 'নকনা'। 'নকনা'-এর অন্য বোনদের এগেট বলা হয়। এগেটরা অস্থায়ীভাবে পিতৃগৃহে বসবাস করে এবং বৃদ্ধ পিতামাতার দেখাশোনার দায়িত্ব নকনার ওপর বর্তায়।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সাঁওতাল ও গারোদের উত্তরাধিকার প্রথা যথাক্রমে পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয় নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে।

4 views

Related Questions