1 Answers

উক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো রাখাইন। নিচে রাখাইনদের পোশাক- পরিচ্ছদ ও পারিবারিক জীবন আলোচনা করা হলো-

পোশাক-পরিচ্ছদ: রাখাইনদের সমাজে পোশাক পরিচ্ছদে তেমন কোনো বিশেষ বৈচিত্র্য নেই। পুরুষরা লুঙ্গি ও ফতুয়া পরে। উক্ত পোশাকের সাথে জ্যাকেটের একটি প্রাংখেং চাপিয়ে নিজেদের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া মন্দিরে প্রার্থনাকালীন বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানাদি পর্বে মাথায় পাগড়ি পরে যা তাদের ঐতিহ্যের প্রতীকও বটে। তাদের মহিলারা স্বহস্তে বাটিক করা তৈরিকৃত লুঙ্গি পরে এবং এর উপর ব্লাউজ পরিধান করে। তাছাড়া মেয়েরা হাতে, কানে, গলায়, নাকে, কোমরে ও পায়ে সূক্ষ্ম- কারুকাজ খচিত বর্ণাঢ্য নকশার স্বর্ণ-রোপ্য নির্মিত অলঙ্কার পরে। চুলে বিভিন্ন ধাঁচের বেণি ও খোপা বাঁধে। খোপায় তাজা ফুল গোঁজানো তারা খুবই পছন্দ করে। এছাড়া পায়ে নকশী এঁকে আলতা পরা, কপালে টিপ দেওয়া এবং পান খেয়ে ঠোঁট লাল করতে তারা অধিক আগ্রহী।

পারিবারিক জীবন: রাখাইনদের সমাজকাঠামো পিতৃতান্ত্রিক। তাই পিতাই তাদের পরিবারের প্রধান। অবশ্য মেয়েদের তারা অবহেলা করে না। তাই তাদের মধ্যে মেয়েদের অধিকার পুরুষদের সমান। অর্থাৎ কোনো পরিবারে বাবা কিংবা মা মারা গেলে পুত্র ও কন্যারা সমান হারে সম্পত্তির অংশ পায়।

4 views

Related Questions