1 Answers
পোশাক-পরিচ্ছদ ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। জলবায়ু ও আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষের পোশাক-পরিচ্ছদও বিভিন্ন প্রকার হয়। শীতপ্রধান অঞ্চলে মোটা কাপড় বা গরম পশমি কাপড়ের ব্যবহার লক্ষণীয়। কারণ সেখানে শীতের প্রকোপ কমাতে এ ধরনের পোশাক খুবই উপাদেয়। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে হালকা সুতি কাপড়ের ব্যবহার সর্বাধিক লক্ষ করা যায়। কারণ গরমে এ ধরনের পোশাক আরামদায়ক হয়। আবার মরু অঞ্চলে দিনে গরম, রাতে ঠান্ডা হওয়ায় মানুষ পা অবধি লম্বা পুরো হাতার পোশাক ব্যবহার করে।
7 views
Answered