1 Answers
ব্যবসায় পরিবেশের 'ঐতিহাসিক পরিবেশগত উপাদান' দ্বারা 'প্রসিদ্ধ বাংলাদেশ'-এর কার্যক্রম প্রভাবিত হচ্ছে।
সাধারণত ব্যবসায়ের উৎপত্তি, পূর্ব ইতিহাস ও ঐতিহ্য, অভিজ্ঞতা, অতীত কার্যক্রম, কাজের সুনাম ইত্যাদি নিয়ে ঐতিহাসিক পরিবেশ গড়ে ওঠে।
উদ্দীপকে জনাব রাহিন 'প্রসিদ্ধ বাংলাদেশ' নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি সরাসরি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদনকারীদের নিকট থেকে ঐতিহ্যবাহী মিষ্টি- কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, চাঁপাইনবাবগঞ্জের রসকদম, টাঙ্গাইলের চমচম প্রভৃতি ব্যাপক চাহিদাসম্পন্ন মিষ্টি সংগ্রহ করে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকার বিভিন্ন ক্রেতাদের নিকট সরবরাহ করেন। ইতোমধ্যে ঢাকার বাজারে তার প্রতিষ্ঠান ব্যাপক সুনাম অর্জন করেছে এবং বাজারে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ের অতীতের ঘটনা প্রবাহ, ঐতিহ্য এবং অভিজ্ঞতা জনাব রাহিনের বর্তমান ও ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। মোটকথা ব্যবসায় পরিবেশের 'ঐতিহাসিক পরিবেশগত উপাদান' দ্বারা জনাব রাহিনের 'প্রসিদ্ধ বাংলাদেশ' প্রতিষ্ঠানের ব্যবসায় কার্যক্রম প্রভাবিত হচ্ছে