1 Answers
উদ্দীপকের আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত।
বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্ব। উন্নত ও অনুন্নত সব সমাজ ব্যবস্থাতেই তথ্য প্রযুক্তি আজ অভাবনীয় পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তি বাংলাদেশের সমাজকাঠামো তথা সার্বিক ব্যবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অর্থনীতি, রাজনীতি, কৃষি, শিক্ষা প্রভৃতি সেক্টরে এর অবদান অভাবনীয়।
উদ্দীপকের আসিফ সাহেব দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার লক্ষ করেছেন, যা মূলত প্রযুক্তিগত উপাদানের ফল। এমনকি নারীদের গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পিছনেও তথ্য প্রযুক্তির প্রভাবকে অস্বীকার করা যায় না। কারণ তথ্য প্রযুক্তির প্রসারেই নারীরা তাদের অধিকার এবং জীবনযাপনের ধরন সম্পর্কে সচেতন হয়ে উপার্জনমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়গুলো প্রযুক্তিগত উপাদান দ্বারা বেশি প্রভাবিত।