আজম সাহেবের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
আজম সাহেবের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনে যান্ত্রিকীকরণের প্রভাব পরিলক্ষিত হয়েছে।
মানবসমাজের ইতিহাস পরিবর্তনের ইতিহাস। কেননা কোনো সমাজই স্থির নয় বরং গতিশীল। তবে সামাজিক পরিবর্তনের গতি সকল সমাজে এক নয়। যেমন- আদিম ও বর্তমান উন্নত সমাজে পরিবর্তনের গতিতে রয়েছে ব্যাপক ব্যবধান। এ ব্যবধান সৃষ্টি হয়েছে মূলত যান্ত্রিক গতিশীলতার ভিত্তিতে। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় সব কিছুতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিশ্ব সভ্যতার অগ্রগতির মূল নিয়ামক হলো আধুনিক যন্ত্র কম্পিউটার। দৈনন্দিন সকল কাজে ইন্টারনেট ব্যবহার করে সমাজে বহুবিধ ও দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। এতে শিল্পায়ন ও শহরায়নের বিকাশ ত্বরান্বিত হচ্ছে।
উদ্দীপকে দেখা যায়, আজম সাহেবের অপারেশন করার পূর্বে চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া সার্জারির সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। যা সামাজিক পরিবর্তনের যান্ত্রিককীরণের প্রভাবকে নির্দেশ করছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আজম সাহেবের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের যান্ত্রিক কারণ পরিলক্ষিত হয়েছে।